প্রকাশিত: Sat, Feb 18, 2023 10:11 AM
আপডেট: Thu, Jun 4, 2026 12:09 PM

গণআন্দোলনে সরকার দিশেহারা: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নেওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়। ফখরুল বলেন, সব মামলায় জামিন পাওয়া সপুকে জেলগেট থেকে আবারো গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব সপুকে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও জোর দাবি জানান। একইসঙ্গে তিনি অবিলম্বে মীর সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সম্পাদনা: খালিদ আহমেদ